ভিডিও সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ এপ্রিল, ২০২৬, ০১:১৪ দুপুর

পহেলা বৈশাখে বন্ধ থাকবে দুই মেট্রো স্টেশন

পহেলা বৈশাখে বন্ধ থাকবে দুই মেট্রো স্টেশন, ছবি: সংগৃহীত।

পহেলা বৈশাখ উপলক্ষ্যে কাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর দুটি মেট্রোরেল স্টেশন আংশিক ও পূর্ণ সময়ের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

আজ সোমবার (১৩ এপ্রিল) এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, পয়লা বৈশাখ উপলক্ষ্যে ১৪ এপ্রিল শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিন বন্ধ থাকবে। যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে যাত্রীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পহেলা বৈশাখে বন্ধ থাকবে দুই মেট্রো স্টেশন

বিরোধী দল জুলাই সনদকে নিয়ে অনেক বিভ্রান্তিকর কথাবার্তা বলছে : প্রতিমন্ত্রী ফরহাদ

টিকার অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত চেয়ে দুদকে ড. ইউনূসের বিরুদ্ধে আবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নববর্ষের ধুম প্রস্তুতি

ছেঁড়া-ফাটা নোট সরবরাহে কড়া বার্তা বাংলাদেশ ব্যাংকের

আবেদন খারিজ, যুক্তরাষ্ট্রের ভেন্যুতেই খেলতে হবে ইরানকে