ভিডিও শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১২ এপ্রিল, ২০২৬, ০৩:২৪ দুপুর

আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লা-‘আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল’

আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লা-‘আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল’, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে আর নেই-এমন খবরে উপমহাদেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার প্রয়াণে শোকাহত বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি শিল্পী রুনা লায়লাও। 

আশা ভোঁসলের মৃত্যুসংবাদ পাওয়ার পরপরই গভীর শোক ও আবেগঘন প্রতিক্রিয়া জানান রুনা লায়লা। তিনি গণমাধ্যমকে বলেন, ‘মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল।’ তিনি আরো বলেন, ‘পৃথিবীর বড় বড় দু’জন কিংবদন্তি শিল্পী পরপর চলে গেলেন। লতা মঙ্গেশকর দিদি ২০২২ সালে চলে গেলেন, আর এখন আশা দিদিও চলে গেলেন। এমন শিল্পী আর এই পৃথিবীতে জন্মাবে না। আমার কাছে মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল।’

নিজের ব্যক্তিগত সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, ‘তারা দুজনেই আমাকে ভীষণ স্নেহ করতেন-মায়ের মতোই। এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার শেষ দেখা হয়েছিল আমার সুর করা গান ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’-এর রেকর্ডিংয়ের সময়। এরপর ফোনে যোগাযোগ হয়েছে, কিন্তু কিছুদিন ধরে ভাবছিলাম আবার কথা বলব। আজ করব, কাল করব-এই ভাবনায় আর করা হয়নি। শেষ কথাটাও বলা হলো না।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘যখন মনে হয়েছিল দিদিকে ফোন করি, যদি তখনই করতাম, তাহলে হয়তো আজ এই আফসোসটা থাকত না। নিজের ভেতরে খুব কষ্ট হচ্ছে। এই কষ্ট সত্যিই ভাষায় প্রকাশের নয়।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে এসেছে ৮০ হাজার কাঁচা চামড়া, দামে হতাশ বিক্রেতারা

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ২০

ইসরায়েলকে ‘ব্ল্যাকলিস্ট’ করল জাতিসংঘ

আলফাডাঙ্গায় ছেলের কোদালের কোপে মা নিহত

বলিউডে ‘বয়কটের’ মুখে রণবীর সিং

রাত দুইটার মধ্যেই রাজধানী বর্জ্যমুক্ত হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম