ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ এপ্রিল, ২০২৬, ০৩:৫৫ দুপুর

সিলেটে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

সংগৃহিত,সিলেটে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ৪৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকার তিন যুবক সালেহ আহমেদ জয়ধর, সুমন মিয়া (২৫) ও মাসুম আহমেদ (২০) মাদকের চালান আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা সীমান্তবর্তী চংকেট ও মারকানের বাগানসংলগ্ন এলাকায় অবস্থান নেন।
 
এ সময় খাসিয়াদের সুপারি বাগানে অবস্থানকালে তাদের চোর সন্দেহে স্থানীয় ভারতীয় খাসিয়ারা ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
 
হত্যাকাণ্ডের পর নিহত সালেহ আহমেদের সঙ্গে থাকা অপর দুই যুবক তার মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। বিজিবি আরও জানায়, নিহত যুবকসহ ওই তিনজনই আগে থেকেই চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির

মেসিকে নিয়ে ভয় কেটেছে, প্রস্তুতি ম্যাচে খেলার আশা

বিশ্বকাপের বলে ডিভাইস সহ থাকছে যেসব প্রযুক্তি

বরিশালে ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ নিখোঁজ তিনজন

দিনাজপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুহাট

রংপুরের গঙ্গাচড়ায় নতুন ঘর পেয়ে স্বস্তিতে হোটেল শ্রমিকের পরিবার