ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ এপ্রিল, ২০২৬, ১২:০০ দুপুর

২০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

সুনামগঞ্জের দিরাই উপজেলায় টানা দুই দিন ১০ ঘণ্টা করে মোট ২০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলায় বিদ্যুৎ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। 

অফিস সূত্র জানায়, আগামী ১০ ও ১১ এপ্রিল (শুক্র ও শনিবার) প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ বিচ্ছিন্নতা কার্যকর থাকবে।

দিরাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী জানান, নির্ধারিত সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় ট্রান্সমিশন লাইন, উপকেন্দ্র ও বিতরণ লাইনের জরুরি সংস্কারকাজ পরিচালনা করা হবে।

পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে গাছের ডালপালা কর্তনের কাজও চলবে।

আরও পড়ুন

বিদ্যুৎ অফিস সূত্রে আরো জানা গেছে, দিনব্যাপী বিদ্যুৎ বন্ধ থাকায় সাধারণ গ্রাহক, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালগুলোকে আগাম প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে লাইনের ত্রুটি, ভোল্টেজ ড্রপ ও আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি কমানো সম্ভব। ফলে সাময়িক এই দুর্ভোগ থাকলেও দীর্ঘ মেয়াদে এর সুফল পাবেন গ্রাহকরা।

এদিকে সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন দিরাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার মৌলভীবাজারের এসপি রিয়াজুলকে প্রত্যাহার

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধর্ণাঢ্য ব্যবসায়ীর আত্মহত্যা

জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

বগুড়ার আদমদীঘিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

বগুড়ার সোনাতলায় মৌমাছির কামড়ে গৃহবধু আহত

পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি যুক্তরাষ্ট্র: ট্রাম্প