ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ এপ্রিল, ২০২৬, ০২:৩৩ রাত

শ্রমিক নিয়োগে ‘জিরো কস্ট’ নীতি, মালয়েশিয়ার বাজারে ফিরছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত, শ্রমিক নিয়োগে ‘জিরো কস্ট’ নীতি, মালয়েশিয়ার বাজারে ফিরছে বাংলাদেশ

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম অভিবাসন ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে সাত দফা যৌথ ঘোষণাপত্র প্রকাশ করা হয়।

পূত্রজায়ায় অনুষ্ঠিত বৈঠকে উভয় দেশ শ্রম অভিবাসনে দীর্ঘদিনের পারস্পরিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবসম্মত কাঠামোর মাধ্যমে নিয়োগসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার বিষয়ে তারা একমত হয়।

ঘোষণাপত্রে বলা হয়, মালয়েশিয়ার চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করা হবে এবং একটি ন্যায্য ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা হবে। মধ্যস্থতাকারী কমানো, অভিবাসন খরচ হ্রাস, এবং নির্ভরযোগ্য এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর বিষয়েও জোর দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এছাড়া মালয়েশিয়া একটি ডিজিটাল ও এআইভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানায়, যেখানে নিয়োগের সম্পূর্ণ খরচ বহন করবে নিয়োগকর্তা—ফলে কর্মীদের কোনো খরচ থাকবে না।

উভয়পক্ষ মানবপাচারসংক্রান্ত মামলাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং আইনের শাসন, জবাবদিহিতা ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়। পাশাপাশি দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, সনদ প্রদান ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে শ্রমবাজারকে আরও কার্যকর করার বিষয়ে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

মার্কিন বাণিজ্যচুক্তি সম্পর্কে এনসিপির সঙ্গে আলোচনা করা হয়নি: আসিফ মাহমুদ

ময়মনসিংহে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত সকাল সাড়ে ৭টায়

গাবতলী হাটের সামনের জলাবদ্ধতা নিরসন করছে ডিএনসিসি

ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর