ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ এপ্রিল, ২০২৬, ০১:২১ রাত

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

ছবি: সংগৃহীত, সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করতে যাচ্ছে বিএনপি।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই ফরম বিক্রি শুরু হবে।

রুহুল কবির রিজভী বলেন, শুক্রবার বেলা ১১টা থেকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। ফরমের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা। 

আরও পড়ুন

আগ্রহী প্রার্থীদের ফরম সংগ্রহ করে তা আগামী ১২ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে। ফরম জমা দেওয়ার সময় জামানত হিসেবে ৫০ হাজার টাকা দিতে হবে।

এর আগে গত বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

আজ ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

বিমানবন্দরে আটক উমরাহ ফেরত যাত্রী, ব্যাগে মিলল স্বর্ণ-ডলার

বৃহস্পতিবার জাতীয় সংসদে পাস হল ৩১টি বিল

বুড়িমারী সীমান্ত থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

৪ ওভারে ৭ রানে নাহিদ রানার ৩ উইকেট