ভিডিও বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৬, ০৮:১৯ রাত

এক ম্যাচে ৯ উইকেট নিয়ে ব্রাজিলের নারী ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

লরা কারদোসো

কারো রেকর্ডে ভাগ বসানো নয়, কারো পরের কাতারেও নয়। টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে এক ম্যাচে ৯ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ব্রাজিল নারী দলের লরা কারদোসো।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) লেসোথো নারী দলের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি।

পুরুষদের ক্রিকেট, নারীদের ক্রিকেট, আন্তর্জাতিক টি-২০, স্বীকৃত টি-২০; সব বিবেচনায়ই এটা বিশ্ব রেকর্ড। ২০ ওভারের খেলায় আর কোনো ক্রিকেটার ৯ উইকেট নিতে পারেননি। এতদিন সর্বোচ্চ ৮ উইকেট নেওয়ার নজির ছিল।

আরও পড়ুন


বতসোয়ানায় বিসিএ কালাহারি নারী টি-২০ টুর্নামেন্টে লেসোথোর ১০ নম্বর ব্যাটার ছাড়া বাকি সবাই কারদোসোর শিকার হয়েছেন। বিশ্ব রেকর্ড গড়তে কারদোসোকে ওভারের কোটা পূরণ করতে হয়নি, ৩ ওভার হাত ঘুরিয়েই পেয়ে গেছেন ৯ উইকেট। এর মধ্যে ২টি ওভারই মেডেন। বিনিময়ে রান দিয়েছেন মাত্র ৪।

১০ নম্বরে নামা লিন্ডিউই পোলাকির উইকেট নেন মারিয়ানে আরতুর। লেসোথোর ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১৩ রানে। আগে ব্যাট করে ২০২ রান তোলা ব্রাজিল জিতেছে ১৮৯ রানের বড় ব্যবধানে। রানের হিসাবে এটা তাদের তৃতীয় সর্বোচ্চ বড় জয়, সবচেয়ে বড় জয়টি ২০২৪ সালে মেক্সিকোর বিপক্ষে ২৩৪ রানে।
 

টি-টোয়েন্টিতে ৮ উইকেট নেওয়ার নজির একটি। গত বছরের ডিসেম্বরে মিয়ানমারের বিপক্ষে মাত্র ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন ভুটানের সোনাম ইয়েশে। ৭ উইকেট নেওয়ার ঘটনা ২টি; মালয়েশিয়ার সিয়াজ্রুল ইদ্রুস নেন ৮ রানে, বাহরানের আলী দাউদ ১৯ রানে।

পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যকার খেলায় সেরা বোলিংয়ের রেকর্ডটি ভারতের দীপক চাহারের। ২০১৯ সালে নাগপুরে বাংলাদেশের বিপক্ষে মাত্র ৭ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট। ৬ উইকেট নিয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের একজন মোস্তাফিজুর রহমান। গত বছর যুক্তরাষ্ট্রের বিপক্ষে কাটার মাস্টার ৬ উইকেট পেয়েছিলেন ১০ রানের বিনিময়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ম্যাচে ৯ উইকেট নিয়ে ব্রাজিলের নারী ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

মেহেরপুরে হিজড়াদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

বিদায় মানেই শেষ নয়, এটি এক নতুন দিগন্তের শুরু : এমপি সিরাজ

পাবনার সাঁথিয়ায় তিন বাড়ির পাঁচ গরু চুরি

বগুড়ার সারিয়াকান্দিতে আগুনে জুলাই যোদ্ধার বসতবাড়ি পুড়ে ছাই