ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৬, ০৭:৩৪ বিকাল

বগুড়ার আদমদীঘিতে হিন্দু সেজে হরিবাসরে যাওয়ায় দুই নারী আটক

বগুড়ার আদমদীঘিতে হিন্দু সেজে হরিবাসরে যাওয়ায় দুই নারী আটক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে ব্রাম্মনবাড়িয়া ও হবিগঞ্জ জেলার দুই মুসলিম নারী হাতে শাঁখা বালা ও মাথায় সিঁদুর পড়ে হিন্দু সেজে হরিবাসর মন্দিরে প্রবেশ করে সন্দেহজনক অবস্থান করায় জনতা ওই দুই নারীকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে আদমদীঘি থানা পুলিশে সোর্পদ করেছেন।

গত বুধবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বরবড়িয়া গ্রামস্থ সার্বজনীণ পুজা মন্দিরে এ ঘটনা ঘটে। আটক নারীরা হলো, ব্রাম্মনবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ডরমন্ডল চকবাজার গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী শেরফুল আক্তার সুপ্ততা (২৫) ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামের বাহার উদ্দিন মিয়ার স্ত্রী মাহন বেগম (৩৬)।

আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বরবড়িয়া গ্রামস্থ সার্বজনীণ পূজা মন্দিরে ষোলপ্রহর ব্যাপি হরিবাসর চলছে। হরিবাসর চলাকালে বিকেলে উল্লেখিত দুই নারী হিন্দু সেজে মন্দিরে প্রবেশ করে অবস্থান করে।

তাদের গতিবধি সন্দেহজনক হলে মন্দিরে অবস্থান করা হিন্দু সম্প্রদায়ের লোকজন অচেনা দুই নারীকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাদের আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে আদমদীঘি থানায় জানানো হয়।

আরও পড়ুন

এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই নারীকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশের কাছে কোন সঠিক উত্তর দিতে পারেনি। পরে দুই নারীকে গ্রেফতার করে থানায় নেয়া হয়। এ ঘটনার তদন্তকারি উপ-পরিদর্শক ফেরদৌস আলী জানায়, গ্রেফতারকৃত নারীদ্বয় ভিন্ন জেলার ও মুসলিম পরিবারের সদস্য।

তারা কোন অপরাধ সংঘটিত করার লক্ষে ওই মন্দিরে হরিবাসর অনুষ্ঠানে যোগ দেয় বলে ধারনা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃত নারীদের আদালতে প্রেরন করা হয়েছে। তাদের উপজেলায় যোগাযোগ করে সঠিক নাম ঠিকানা, স্বভাব, চরিত্র ও পিসিআর যাচাই কার্যক্রম চলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ ওভারে ৭ রানে নাহিদ রানার ৩ উইকেট

হরমুজ প্রণালির কাছে বাংলার জয়যাত্রা, ইরানের ছাড়পত্রের অপেক্ষা

কুড়িগ্রামের রাজারহাটে প্রথমবার মতো পেঁয়াজের বীজ উৎপাদনে কৃষকের সাফল্য

হাতির পিঠে চড়ে যুবকের বরযাত্রা কনে এলো ঘোড়ার গাড়িতে

বগুড়ায় এক প্রার্থীর পোলিং এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন ৪৯২টি

নওগাঁর আত্রাইয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন উদ্যোক্তা শফিকুল ইসলাম