ভিডিও বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৬, ০৭:০৩ বিকাল

ফরিদপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

ফরিদপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয়।

মৃত দুই শিশু হলো, মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচর এলাকার বাসিন্দা সেলিমের মেয়ে সাবিহা (৭ মাস) এবং রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষাগ্রামের বাসিন্দা জসিমের মেয়ে আয়াতুল্লাহ (৬ মাস)।

আরও পড়ুন

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, হামের উপসর্গে আক্রান্ত হয়ে এই দুই শিশুকে তিনদিন আগে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সাবিহা বুধবার রাত নয়টার দিকে ও আয়াতুল্লাহ বৃহস্পতিবার সকাল আটটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, শিশু দুজন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছিল। ফলাফল আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

রাহুলের মৃত্যুতে ৫ জনের বিরুদ্ধে সমন জারি

গাইবান্ধার পলাশবাড়ীতে পেট্রোল পাম্পে যুবকের ছুরিকাঘাতে আহত ৩

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ

নাঙ্গলকোটে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

চট্টগ্রামে ৪০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার