ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৬, ০৫:১০ বিকাল

কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত শিশুর মৃত্যু

কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত শিশুর মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ১২ বছর বসয়ী রবিউল সরদারের।

রবিউল কালকিনি উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের খোকন সরদারের ছেলে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর এলাকার নয়ন হাওলাদারের বাসার ছাদে ওঠে রবিউল ও তার বন্ধুরা। এ সময় অসাবধানবশত ছাদের ওপর দিয়ে যাওয়া ১ লাখ ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয় রবিউল। গুরুতর অবস্থায় শিশুকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রবিউলকে রাতে পাঠানো হয় রাজধানীর শাহবাগ থানার এক হাসপাতালে। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ ওভারে ৭ রানে নাহিদ রানার ৩ উইকেট

হরমুজ প্রণালির কাছে বাংলার জয়যাত্রা, ইরানের ছাড়পত্রের অপেক্ষা

কুড়িগ্রামের রাজারহাটে প্রথমবার মতো পেঁয়াজের বীজ উৎপাদনে কৃষকের সাফল্য

হাতির পিঠে চড়ে যুবকের বরযাত্রা কনে এলো ঘোড়ার গাড়িতে

বগুড়ায় এক প্রার্থীর পোলিং এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন ৪৯২টি

নওগাঁর আত্রাইয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন উদ্যোক্তা শফিকুল ইসলাম