ভিডিও শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৬, ০৩:৫৫ দুপুর

বোয়ালখালীতে শর্ট সার্কিটে আগুন, পুড়ল হার্ডওয়্যারের দোকান

বোয়ালখালীতে শর্ট সার্কিটে আগুন, পুড়ল হার্ডওয়্যারের দোকান

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে একটি হার্ডওয়্যারের দোকান পুড়ে গেছে।
 
আজ বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের গোলক মুন্সীর হাট এলাকায় মো. আকতারের মালিকানাধীন দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ দোকান থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন।
 
খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
 
আগুনে সেমি-পাকা দোকানটির ভেতরে থাকা সকল মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় লাখ টাকা বলে জানা গেছে।
 
এ বিষয়ে ফায়ার ফাইটার মো. সোহেল রানা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয়্যারকে ফিরিয়ে বিশ্বকাপের দল ঘোষণা জার্মানির

হরমুজ প্রণালি পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

অভিযুক্ত ডিবি কার্যালয়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে র‍্যাব

রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস

চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান