ভিডিও বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৬, ১২:৪৯ দুপুর

শহিদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা চলছে

শহিদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা চলছে, ছবি: সংগৃহীত।

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় পড়া চলছে। আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ন্যায় বিচার চেয়েছে তার পরিবার। রায়ের কার্যক্রম সরাসরি সম্প্রচারিত হচ্ছে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।রায় ঘোষণার শুরুতেই ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বলেন, আবু সাঈদ দুই হাত প্রশারিত করে দাঁড়িয়েছিলেন। তিনি ভেবেছিলেন, তার সামনে মানুষ আছে, কিন্তু তিনি বুঝতে পারেননি তার সামানে অমানুষরা দাঁড়িয়ে ছিল।

বহুল আলোচিত এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদ, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়সহ ৩০ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। এই মামলায় গত বছরের ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে ৬ আগস্ট অভিযোগ গঠন করে ২৭ আগস্ট থেকে শুরু হয় আবু সাঈদ হত্যা মামলার বিচার। এতে সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তাসহ ২৫ জন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহিদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা চলছে

ঢাবি রোকেয়া হলের ভিপি প্রার্থী ও এনসিপি নেত্রী রাফিয়া রাফি মারা গিয়েছেন

বগুড়ায় উপনির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার প্রায় ১৮ শতাংশ

দেশের বাজারে স্বর্ণের বড় মূল্যহ্রাস

আবু সাঈদের সহোদরেরা খুনিদের ফাঁসি চেয়েছেন

পাকিস্তানের ইসলামাবাদে ২ দিনের আকস্মিক ছুটি