ভিডিও বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ১০:১৮ রাত

যশোরে ৪৩ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

যশোরে ৪৩ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

যশোর শহরের নীলগঞ্জ এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে ৪৩ হাজার ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে মেসার্স নওয়াব আলী গোডাউনের মালিক হাসিব ইমামীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নীলগঞ্জ এলাকার ওই গোডাউনে অভিযান চালানো হয়। তল্লাশিকালে বিপুল পরিমাণ ভোজ্য তেলের সন্ধান মেলে। সেখানে ২১১ ব্যারেল তেল মজুত ছিল। যার মধ্যে সয়াবিন তেল ৮১ ব্যারেল, পামওয়েল ৯০ ব্যারেল ও সুপার ওয়েল ৪০ ব্যারেল। প্রতিটি ব্যারেলে ২০৪ লিটার করে তেল ছিল। জব্দকৃত মোট ৪৩ হাজার ৪৪ লিটার তেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯১ লাখ টাকা।

আরও পড়ুন

তিনি আরও জানান, ভোজ্য তেলের বাজার অস্থির করতে এবং অধিক মুনাফার উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ তেল মজুত করা হয়েছিল। এ অপরাধে প্রতিষ্ঠানের মালিক হাসিব ইমামীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মজুতকৃত তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে রিটার্নিং অফিসার নিরপেক্ষ দায়িত্ব পালনে ব্যর্থ : সংবাদ সম্মেলনে অভিযোগ জামায়াত প্রার্থীর

যশোরে ৪৩ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ এ ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, গানটি গাইলেন তথ্যমন্ত্রী

দাম না থাকায় দু:শ্চিন্তায় বগুড়ার সারিয়াকান্দির পিঁয়াজ চাষি

দলীয় কেউ যদি প্রিজাইডিং অফিসার হলে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করবে : পাল্টা সংবাদ সম্মেলনে রেজাউল করিম বাদশা

হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত