গতকাল সোমবার (৬ এপ্রিল) রাতে ভূষণছড়া ইউনিয়নের বগাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার সুরেশ কান্তি চাকমার ছেলে সুভাষ কান্তি চাকমা (২৬) এবং বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বগাছড়ি গ্রামের শান্তি চাকমার মেয়ে এনা চাকমা (১৮)।
ভূষণছড়া ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুস সালাম জানান, তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের বিয়ের জন্য দুই পরিবারের অভিভাবকদের আলোচনা চলছিল। তবে এর আগেই সুভাষ চাকমার আগের স্ত্রী বিষয়টি জানতে পারেন। তিনি এ বিয়েতে মত দিতে অস্বীকৃতি জানান। পরে মেয়ের পরিবার ছেলের আগের স্ত্রী থাকার বিষয়টি জানতে পেরে আর বিয়েতে রাজি হননি। এ ঘটনার পর সোমবার রাতে ওই দুই তরুণ-তরুণীকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
রাঙ্গামাটির বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের পর সুরতহাল ও ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুনতিনি আরও বলেন, ঘটনার বিস্তারিত আমরা এখনো জানতে পারিনি। তবে শুনেছি তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া জানান, পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। তবে ঘটনার কারণ এখনো বিস্তারিত জানা যায়নি।

নিউজ ডেস্ক

_medium_1775575243.jpg)




