ভিডিও মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৬, ০৫:৪১ বিকাল

দেশে ভূমিকম্প অনুভূত

দেশে ভূমিকম্প অনুভূত

দেশে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে এই কম্পন বাংলাদেশের সিলেট ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকায়ও টের পাওয়া গেছে।

বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে এ ভূকম্পন শুরু হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

আরও পড়ুন

শিলচর ছাড়াও ভারতের আসামের বিভিন্ন স্থান ও বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী এলাকায় এই কম্পন অনুভূত হয়। হঠাৎ কম্পনে সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ভূমিকম্প অনুভূত

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

এমপির কথা না শোনায় আমাকে তিনি দেখে নিবেন : মিরপুর কলেজের অধ্যক্ষ

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

প্রাণ গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ, পদ ২০টি

সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত