নোয়াখালীতে যুবকের অগ্নিদগ্ধ অর্ধগলিত মরদেহ উদ্ধার, বিচারের দাবিতে মানববন্ধন
নোয়াখালীর চাটখিল উপজেলায় মো. খোকন (৩২) নামে এক যুবকের অগ্নিদগ্ধ অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নিহতের বাবা মো. ফারুক হোসেন সন্তানের হত্যার বিচার দাবি করে অঝোরে কান্নায় ভেঙে পড়েন। একই দিনে ঢাকা-চাটখিল মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় এলাকাবাসী। এতে দৌলতপুর গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে খোকন বাড়ি থেকে বে হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শনিবার (৪ এপ্রিল) রাতে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৯০) করেন।
পরবর্তীতে রোববার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রী পোল সংলগ্ন একটি ঝোপ থেকে খোকনের অগ্নিদগ্ধ ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা তাকে অন্যত্র হত্যা করে মরদেহটি সেখানে ফেলে যায়।
আরও পড়ুননিহতের বাবা মো. ফারুক হোসেন বলেন, আমার ছেলে খুবই সহজ-সরল ছিল, তার কোনো শত্রু ছিল না। সে আমার বড় ছেলে। তাকে হত্যা করে আমার বুক খালি করে দিয়েছে। আমি এর বিচার চাই।
নিহতের স্ত্রী পারভিন আক্তার বলেন, আমার দুই সন্তানকে এতিম করা হয়েছে, আমাকে বিধবা করা হয়েছে, আমি এই হত্যার বিচার চাই।
এ ঘটনায় চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1775556458.jpg)
_medium_1775556038.jpg)




