ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ০১:৪৬ রাত

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড

নিহতদের পরিবারকে ২ লাখ, আহতরা ১ লাখ টাকা সহায়তা পাবেন

ছবি: সংগৃহীত, নিহতদের পরিবারকে ২ লাখ, আহতরা ১ লাখ টাকা সহায়তা পাবেন

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্যাস লাইট কারখানা পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি নিহত ও আহত শ্রমিকদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেন।

শনিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানান। পরে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ গিয়ে দগ্ধ শ্রমিকদের চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেন।

মন্ত্রী জানান, শ্রমিক কল্যাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসনকেও পৃথক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিহতদের পরিবারকে ২ লাখ, আহতরা ১ লাখ টাকা সহায়তা পাবেন

বাহরাইন-আমিরাত-ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানে অভিযান চালাতে অস্বীকৃতি, মার্কিন সামরিক বাহিনীর ১২ শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

সাফজয়ীদের সংবর্ধনা: আলো ঝলমলে অনুষ্ঠানে আর্থিক পুরস্কারের ঘোষণা

সন্ধ্যার পর বাসায় লাইট-ফ্যান ব্যবহারে নিষেধ করেননি রিজভী

ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকা প্রতারণার অভিযোগে ঢাবি ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার