ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ এপ্রিল, ২০২৬, ০৯:১১ রাত

মেঘনা নদীতে লঞ্চের সাথে সংঘর্ষে বাল্কহেড ডুবি

মেঘনা নদীতে লঞ্চের সাথে সংঘর্ষে বাল্কহেড ডুবি

চরমোনাই মাহফিল থেকে ঢাকাগামী একটি লঞ্চের সাথে সংঘর্ষে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে ডুবে গেছে একটি বালু বোঝাই বাল্কহেড।

আজ শনিবার (৪ এপ্রিল)বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাড়ির পরিদর্শক এনামুল হক জানিয়েছেন। 

ডুবে যাওয়া বাল্কহেড মালিক মো. মামুন জানান, ভাই ভাই নামের বাল্কহেডটি যমুনা নদী থেকে বালু নিয়ে বরিশাল নগরীর কালিজিরা এলাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। মেঘনা নদীর কালিগঞ্জ লঞ্চঘাট এলাকা অতিক্রমকালে ঢাকাগামী এমভি সাব্বির-৩ লঞ্চের সাথে সংঘর্ষে বাল্কহেডটি ডুবে গেছে। স্থানীয়রা জেলেরা বাল্কহেডের চার কর্মচারীকে উদ্ধার করেছে। 

এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন

কালিগঞ্জ নৌ-পুলিশ ফাড়ির পরিদর্শক এনামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লঞ্চটি পাওয়া যায়নি। বাল্কহেডটি ডুবে গেছে। বাল্কহেডে থাকা চারজনকে জেলেরা উদ্ধার করেছেন। তারা সুস্থ রয়েছেন। 

পরিদর্শক বলেন, লঞ্চটি চরমোনাই মাহফিলের মুসুল্লীদের নিয়ে ঢাকার দিকে চলে গেছে। কোন ঘাটে লঞ্চটি ভেড়ানো হবে তার সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। কেউ বলছে ঢাকা ও কেউ বলছে নারায়নগঞ্জ যাবে। আমরা সংশ্লিষ্ট এলাকার নৌ-পুলিশদের অবহিত করা হয়েছে। তারা পেলে লঞ্চটি আটক করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার  চাটমোহরে ট্রলিতে যাচ্ছে ফসলি জমির মাটি, বিকাশে যাচ্ছে টাকা

মেঘনা নদীতে লঞ্চের সাথে সংঘর্ষে বাল্কহেড ডুবি

রোদ-গরম উপেক্ষা করে সুস্থভাবে ঘুরবেন যেভাবে

দেশকে স্বনির্ভর করা আমাদের অঙ্গীকার: পানিসম্পদ মন্ত্রী

উচ্ছেদ অভিযান দেখে ফুটপাত থেকে কেউ সরাচ্ছেন সাইনবোর্ড সরাচ্ছেন, কেউ সরালেন দোকান

৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন সরকারের