ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ এপ্রিল, ২০২৬, ০৮:১৪ রাত

মিয়ানমারে পাচারকালে ৬ হাজার লিটার ডিজেলসহ আট রোহিঙ্গা আটক

মিয়ানমারে পাচারকালে ৬ হাজার লিটার ডিজেলসহ আট রোহিঙ্গা আটক

মিয়ানমারে পাচারকালে ছয় হাজার লিটার ডিজেলসহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃতদের মধ্যে আট জনই রোহিঙ্গা নাগরিক। বাকি চার জন বাংলাদেশি।

আজ শনিবার (৪ এপ্রিল) বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

আটককৃত চার বাংলাদেশি হলেন- চট্টগ্রামের বাকলিয়া থানার চর চকতাই এলাকার মো. ফজলুল করিমের ছেলে আব্দুল মান্নান, কক্সবাজারের রামু থানার হিমছড়ি ৬ নম্বর ওয়ার্ডের মো. ইসলামের ছেলে মো. সাকিব, টেকনাফ থানার শাহপরীর দ্বীপের ৯ নম্বর ওয়ার্ডের রাহমতুল্লাহর ছেলে মো. সাকের ও উখিয়া থানার টেংহালি ৫ নম্বর ওয়ার্ডের মো. হাসিমের ছেলে সৈয়দ আলম। আট রোহিঙ্গা নাগরিক হলেন- কক্সবাজার ১৫ নম্বর ক্যাম্পের জামতলি গ্রামের আবু তালেবের ছেলে আবু তাহের, একই এলাকার আব্দুল বাহবুবের ছেলে সৈয়দ হোসেন, আব্দুল জাব্বারের ছেলে এনামুল হাসান, আনু মিয়ার ছেলে হামিদুল হক, ফখরুদ্দিনের ছেলে মো. সাকের, দিল মোহাম্মদের ছেলে মো. আয়াস, কালুমিয়ার ছেলে মোহাম্মদ ফারুক ও আনসুল হোসেনের ছেলে মো. পরান।লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে পতেঙ্গা থানার বহিনোর্ঙর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

এ সময় ওই এলাকায় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালানো হয়। তখন মিয়ানমারে পাচারের উদ্দেশে বহন করা প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ছয় হাজার লিটার ডিজেল, ছয়টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ চার জন বাংলাদেশি ও আট জন রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত ডিজেল, গ্যাস সিলিন্ডার, পাচারকাজে ব্যবহৃত বোট ও পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে পাচারকালে ৬ হাজার লিটার ডিজেলসহ আট রোহিঙ্গা আটক

ছোট ইলিশ আমরা ধরবো না, আমাদের সম্পদ আমরাই রক্ষা করবো : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী

পুরুষের চুলের যত্নে ম্যাজিক দেখাবে যেসব তেল

বগুড়া-৬ উপ-নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি‘র ৮ প্লাটুন সদস্য নির্বাচনি মাঠে

শেরপুরে ফেলে যাওয়া ট্রাংকে পাওয়া মরদেহের পরিচয় মিলেছে, পিকআপ চালক আটক