প্রকাশ : ০২ এপ্রিল, ২০২৬, ০৫:৪৭ বিকাল
কুমিল্লায় দেয়াল ধ্বসে হোটেল ক্যাশিয়ারের মৃত্যু
কুমিল্লায় দেয়াল ধ্বসে হোটেল ক্যাশিয়ারের মৃত্যু
কুমিল্লায় হোটেলের দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আর কেউ আহত হননি বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে জেলার দেবিদ্বার-চান্দিনা সীমান্তবর্তী বাগুর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন
নিহত ব্যক্তির নাম আব্দুস সামাদ (৬৫)। তিনি দেবিদ্বার উপজেলা শাকতলা গ্রামের মৃত্যু আবুল বারেকের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাগুর বাজারে একটি খাবার হোটেলের ক্যাশ টেবিলে বসেছিলেন আব্দুস সামাদ। হঠাৎ পেছনের দেয়ালটি ধ্বসে পড়ে তার ওপর চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মন্তব্য করুন

_medium_1775128225.jpg)




