ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ এপ্রিল, ২০২৬, ০৮:৩৩ রাত

বগুড়া গাবতলীর বুরুজ বালিকা বিদ্যালয়ের অফিসে আগুন

বগুড়া গাবতলীর বুরুজ বালিকা বিদ্যালয়ের অফিসে আগুন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীর নেপালতলী ইউনিয়নের বুরুজ আদর্শ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফাইলপত্র পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ আদর্শ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে আনুমানিক রাত আড়াই টার সময় রহস্যজনকভাবে ভয়াবহ আগুনের সূত্রপাতে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের অফিস কক্ষের যাবতীয় মূল্যবান কাগজ ও ফাইলপত্রে আগুন ধরে। খবর পেয়ে রাত ৩টায় গাবতলী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভাতে সক্ষম হয়।

ততক্ষণে কাগজ, ফাইলপত্র, কম্পিউটার, ল্যাপটপ ও চেয়ার-টেবিলসহ মূল্যবান যাবতীয় মালামাল পুড়ে যায়। সাধারণত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে মিটার বা মেইন সুইচ পুড়ে যায়। কিন্তু তেমন কিছু বোঝা যায়নি। আগুনটি কেবল বিদ্যালয়ের অফিস কক্ষের ভেতরেই সীমাবদ্ধ ছিল। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান। এঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক বলেন, রাতেই আগুন লাগার খবর পেয়েছি। অফিস কক্ষের দরজা ভেঙ্গে পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের অফিস কক্ষের যাবতীয় মূল্যবান কাগজ ও ফাইলপত্র এবং কম্পিউটার, ল্যাপটপসহ মূল্যবান যাবতীয় মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

ফায়ার সার্ফিসের কর্মকর্তা বলেন, রাত ৩টায় জরুরী পরিসেবা ৯৯৯ ফোন পেয়ে ৩টা ১২ মিনিটে ঘটনাস্থলে গিয়ে আগুন নিভালেও প্রায় ৪০ মিনিটের মধ্যে সব পুড়ে গেছে। স্থানীরা জানান, পরিকল্পিত নাশকতার অভিযোগ এলাকাবাসীর। দরজা-জানালা বন্ধ থাকা অবস্থায় কক্ষের ভেতরে এভাবে আগুন লাগার বিষয়টি রহস্যজনক।

নাইট গার্ড বলেন, সে রাত ১টায় ঘুমিয়ে পড়েছে। হঠাৎ শব্দ পেয়ে উঠে দেখে বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন লেগেছে এবং দরজা খোলা ছিল। কিভাবে লেগেছে সে বলতে পারে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় শ্রীপুরে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়া গাবতলীর বুরুজ বালিকা বিদ্যালয়ের অফিসে আগুন

প্রকাশ পেলো বাসার-সাফা’র ‘মৎস্য কন্যা’

পাবনা বেড়ার চরাঞ্চলের মানুষের জন্য বরাদ্দ ওয়াটার অ্যাম্বুলেন্স দীর্ঘদিন অচল

নারায়ণগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

মিঠামইনে রাজনৈতিক আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু