ভিডিও মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মার্চ, ২০২৬, ০৯:০৭ রাত

সুনামগঞ্জের দুই থানায় ৯ দালালের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জের দুই থানায় ৯ দালালের বিরুদ্ধে মামলা

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ জন নিহতের ঘটনায় ৯ দালালের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

গতকাল সোমবার (৩০ মার্চ) রাতে মানবপাচার আইনে জেলার দিরাই ও জগন্নাথপুর থানায় মামলা করেছে অভিবাসন প্রত্যাশায় নিহত দুজনের পরিবার। তবে তদন্তের স্বার্থে দালালদের নাম প্রকাশ করা যাচ্ছে না জানিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, দুজন ভিকটিমের বাবা মামলা করেছেন।

জেলা পুলিশ জানিয়েছে, মানবপাচার আইনে সোমবার রাতে দিরাই থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন উপজেলার জগদল এলাকার নিহত সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান। একই আইনে মানবপাচার চক্রের ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে জগন্নাথপুর থানায় আরেকটি মামলা করেছেন নিহত আমিনুর রহমানের বাবা হাবিবুর রহমান।

এর আগে শনিবার লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে গ্রিসের উপকূলে ২২ জন অভিবাসীর মৃত্যুর বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর পাওয়া যায়। তাঁদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বলে সংবাদমাধ্যমে নিশ্চিত করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। নিহত বাংলাদেশিদের মধ্যে ১২ জনই সুনামগঞ্জের রয়েছে তিন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

আরও পড়ুন

বেঁচে যাওয়া বাংলাদেশে ও প্রবাসীদের বরাত দিয়ে নিহতদের পরিবার জানায়, খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের কারণে ভূমধ্যসাগরে বোটই তাঁরা প্রাণ হারান। পরে তাঁদের লাশ সাগরে ফেলে দেওয়া হয়। ওই দলের উদ্ধার হওয়া একজন ও নিহত পরিবার সুনামগঞ্জে ১২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, ‘যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাদের মধ্যে কেউ কেউ বিদেশে আছেন, কেউ আছেন দেশে। আমরা তাঁদের (দালালদের) বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না। এর বাইরেও যদি অন্য থানা এলাকায় এমন কেউ থাকেন, তাদের খোঁজ নিয়ে আমরা আইনি ব্যবস্থা নিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের দুই থানায় ৯ দালালের বিরুদ্ধে মামলা

সংবিধান কি মনে করিয়ে দেয়, এটা একাত্তরের পরাজয়ের দলিল : পার্থ

গাইবান্ধায় তিনদিন ধরে জ্বালানি তেল না পেয়ে সড়কে ৫ শতাধিক মোটরসাইকেল চালক

অসাংবিধানিক বলা হলে অতীতের গণভোট নিয়েও প্রশ্ন উঠবে: বিরোধী দলীয় নেতা

ফরিদপুর পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত