ভিডিও মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মার্চ, ২০২৬, ০৮:৩১ রাত

বগুড়ার শেরপুরে গরু চুরির অভিযোগে পিটিয়ে ৩ জনকে পুলিশে সোপর্দ

বগুড়ার শেরপুরে গরু চুরির অভিযোগে পিটিয়ে ৩ জনকে পুলিশে সোপর্দ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে গরু চুরির অভিযোগে ধাওয়া করে ৩ যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাবালা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে বলেও জানা গেছে। পুলিশের কাছে সোপর্দকৃতরা হলো আমজাদ হকারের ছেলে জয়নাল হোসেন (জিহাদ), শফিক ও রঞ্জু সরকার।

এলাকাবাসি সূত্রে জানা যায়, কৃষ্ণপুর নামাপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ৪টি গাভী (দাম প্রায় ৭ লক্ষ টাকা) গত রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় পিকআপে করে চুরি করে নিয়ে যায় চোরেরা। সকালে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় গরু চুরি করে পিকআপে নিয়ে যাওয়ার ১৫ মিনিট পর একই রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে শফিক ও মঞ্জুর চলে যায়।

তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে গ্রামবাসী বিকেলে তাদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে উঠলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাদেরকে গণধোলাই দিয়ে অভিযুক্তদের ঘরবাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

তবে অভিযুক্ত রঞ্জু চুরির অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে, এই ঘটনার বিষয়ে সে কিছুই জানি না। উল্টো এলাকাবাসী তার দুটি ছাগল নিয়ে গেছে। এদিকে গ্রামবাসী জানান, শফিক, রঞ্জু, জয়নাল ও কান্টু এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরি ও মাদকের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মইনুদ্দীন জানান, গরু চুরির অভিযোগে গণধোলাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠিত

বাঁশখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুরে গরু চুরির অভিযোগে পিটিয়ে ৩ জনকে পুলিশে সোপর্দ

বিএনপি ইতিহাসের কোনও বিকৃতি হতে দেবে না: তথ্যমন্ত্রী

বাবা পরকীয়ায় বাধা দেওয়ায় ছেলেকে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

ঠাকুরগাঁওয়ে পৈতৃক জমি দখল নিয়ে হামলায় আহত ৩