ভিডিও মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মার্চ, ২০২৬, ০৫:৫৮ বিকাল

বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত

বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত

বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী ধামুরা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ধামুরা বন্দরের পূর্ব পাড় বাসস্ট্যান্ডের সামনে একটি টাইলসের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।

মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করেন। পরে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সর্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পোলট্রি ফিড, স্টিল, ফার্নিচার, স্যানিটারি, টাইলস ও ফিশ ফিডসহ আটটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুর রশিদ জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ৮টি দোকান পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত

অভিজ্ঞতা ছাড়া জনবল নেবে ডিজিকন, কর্মস্থল ঢাকা

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন হবে অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়  

খুলনায় চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

বাড়ছে না জ্বালানি তেলের দাম

নোয়াখালীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন