ভিডিও সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মার্চ, ২০২৬, ০৯:৩৪ রাত

কক্সবাজারে হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৫

কক্সবাজারে হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৫

কক্সবাজারে হাম রোগে আক্রান্ত হয়ে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ সোমবার (৩০ মার্চ) খোঁজ নিয়ে জানা গেছে, আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে ৩০ জন এবং কক্সবাজার জেনারেল হাসপাতালে ৫ জন শিশু ভর্তি রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে শিশু ওয়ার্ডে।

কক্সবাজার সদর হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. শহিদুল আলম বলেন, হাম মূলত একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। সম্প্রতি কক্সবাজারে হামের প্রাদুর্ভাব তুলনামূলক বেশি দেখা যাচ্ছে এবং আক্রান্ত শিশুদের অধিকাংশই সদর হাসপাতালে ভর্তি হচ্ছে।

তিনি জানান, হামে আক্রান্ত শিশুদের মধ্যে জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া ছাড়াও ডায়রিয়া, নিউমোনিয়া, চোখের সংক্রমণ এবং শরীরে ঘা হওয়ার মতো জটিলতা দেখা দিচ্ছে।

আরও পড়ুন

ডা. শহিদুল আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় হামে আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে। আলাদা সরঞ্জাম ব্যবহার করে তাদের বাড়তি নজরদারির মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, হাম হলে শিশুকে দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে এবং ভিটামিন-এ ক্যাপসুল গ্রহণ করানো জরুরি। রোগীর প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলা নববর্ষ উপলক্ষে বগুড়ায় পাঁচদিনব্যাপি বৈশাখী মেলার সিদ্ধান্ত

ফেসবুকে ডিআইজি সেজে প্রতারণা, শাহবাগ থেকে গ্রেপ্তার ১

১৮ এপ্রিল বগুড়া ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন

কক্সবাজারে হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৫

ট্রাম্পকে নিয়ে টুইঙ্কেলের পোস্ট ঘিরে বিতর্কের ঝড়