ভিডিও সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মার্চ, ২০২৬, ০১:৫১ দুপুর

দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন, ছবি: সংগৃহীত।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। এতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় প্রয়াতের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।

আজ সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সর্বস্তরের সাধারণ মানুষ। এসময় প্রয়াতের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণা করেন বিরোধীদলীয় নেতা, বিএনপি মহাসচিব ও ডেপুটি স্পিকার। পরে রাষ্ট্রপতির পক্ষ থেকে কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন তার প্রতিনিধি, সংসদের স্পিকার, হুইপ ও বিরোধীদলীয় নেতা। বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আরও পড়ুন

অধ্যাপক দিলারা হাফিজের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, দুই ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন। শনিবার সকাল ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ওমরাহ করতে সৌদি আরবে পৌঁছেছেন নাহিদ ইসলাম

বগুড়ার আদমদীঘিতে কিশোরের আত্মহত্যা

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস

ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটিয়েছি : ট্রাম্প 

দেশের সম্ভাবনাময় খেলোয়াড়দের কাজে লাগিয়ে বাংলাদেশও এগিয়ে যাবে : প্রধানমন্ত্রীর