ভিডিও রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ মার্চ, ২০২৬, ০৩:৫২ দুপুর

গাজায় পুলিশ চেকপোস্টে ইসরাইলি হামলায় নিহত ৬

গাজায় পুলিশ চেকপোস্টে ইসরাইলি হামলায় নিহত ৬, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় হওয়া যুদ্ধবিরতির মধ্যেই হামাস-নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর দুটি চেকপোস্টে হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

চিকিৎসকদের মতে, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে দুটি পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি বিমান। এতে তিনজন পুলিশ সদস্য এবং তিনজন বেসামরিক নাগরিক নিহত হন, যার মধ্যে একটি মেয়েশিশুও রয়েছে। এছাড়া আরও চারজন আহত হয়েছেন। এই হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। 

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, গত নভেম্বর থেকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় ৬৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় পুলিশ চেকপোস্টে ইসরাইলি হামলায় নিহত ৬

মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের কাসেমিরো!

ইরানে পা রাখা মার্কিন সেনারা ফিরে যাবে কফিনে ‘ওয়েলকাম টু হেল’

বিশ্বকাপে নতুন ইতিহাসের সামনে আর্জেন্টিনা, উল্টো চিত্র ব্রাজিলের

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ৯০০ লিটার তেল মজুত, ২০ হাজার টাকা জরিমানা

ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র