ভিডিও শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মার্চ, ২০২৬, ১০:১৭ রাত

বগুড়া পৌরসভার দুই ওয়ার্ডে জামায়াত প্রার্থীর গণসংযোগ

বগুড়া পৌরসভার দুই ওয়ার্ডে জামায়াত প্রার্থীর গণসংযোগ

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ১১ দলীয় জোট প্রার্থী ও শহর জামায়াতের আামর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল শনিবার (২৮ মার্চ) বিকেলে বগুড়া পৌর এলাকার ৪নং ওয়ার্ডে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ করেন।

গণসংযোগ চকসুত্রাপুর হতে শুরু করে জহুরুলপাড়া হয়ে নামাজগড়ে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন-শহর জামায়াতের প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, এড. সাইফুল ইসলাম, ৪নং ওয়ার্ড আমির আব্দুল কুদ্দুস, সেক্রেটারি মাওলানা মমিনুল হক ফরহাদ, মোস্তাফিজুর রহমান, মাস্টার নজরুল ইসলাম, মিজানুর রহমান, শ্রমিক নেতা রুবেল, আব্দুল্লাহ আল মামুন।

এর আগে সকালে তিনি বগুড়া পৌর এলাকার ১নং ওয়ার্ডের পানি উন্নয়ন বোর্ড, আটাপাড়া, উপশহর এলাকায় গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সমাজসেবা সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, এড. নুরুল ইসলাম আকন্দ, জামিলুল হক, মামুনুর রশিদ, মাহবুব আলম প্রমুখ। গণসংযোগকালে আবিদুর রহমান সোহেল বলেন, আমরা এমন এক সমাজ গড়তে চাই, যে সমাজের মানুষের সকল ধরনের মৌলিক অধিকারের নিশ্চিয়তা থাকবে।

আরও পড়ুন

আমরা এমন এক ইনসাফপূর্ণ সমাজ গড়তে চাই যেখানে ধর্ম, বর্ণ, গোত্র, নারী ও পুরুষ নির্বিশেষে সকলেই সকল প্রকার ভয় ও শঙ্কামুক্ত থাকবে। তিনি সন্ত্রাস চাঁদাবাজমুক্ত, ন্যায়-ইনসাফের বগুড়া গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া পৌরসভার দুই ওয়ার্ডে জামায়াত প্রার্থীর গণসংযোগ

রংপুরে ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস পালিত

৪০ কি.মি. ট্রেনের হ্যান্ডেলে ঝুলে প্রাণে রক্ষা পেলেন রেল পুলিশ

ফরিদপুরে বন্ধ দুই পাম্পে মিলল ৫৪ হাজার লিটার জ্বালানি

ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দিনাজপুরের ঘোড়াঘাটে পেট্রোল ও অকটেন সংকট, হঠাৎ সরবরাহে পাম্পে দীর্ঘ লাইন