ভিডিও শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মার্চ, ২০২৬, ০৭:৪৯ বিকাল

ফরিদপুরে সেফটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ফরিদপুরে সেফটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দায় সেপটিক ট্যাংকের ভেতর থেকে জামেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংকের ভেতর তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জামেলা বেগম ওই গ্রামের মৃত জমির ভুইয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর জামেলা বেগম দীর্ঘদিন ধরে একাই বাড়িতে বসবাস করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে যায়। শনিবার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের জামাতা আব্দুল কুদ্দুস বলেন, আমার শাশুড়ি প্রতিদিনের মতো রাতেও বাড়িতে একাই অবস্থান করছিলেন এবং রোজা রেখেছিলেন। সকালে আমরা খবর পাই যে অজ্ঞাত ব্যক্তিরা তাকে হত্যা করে বাড়ির পাশের সেপটিক ট্যাংকে ফেলে রেখেছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, আমার শাশুড়ির সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না।

স্থানীয় ইউপি সদস্য মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন। ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নগরকান্দা থানার ওসি রাসূল সামদানী আজাদ বলেন, এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে সেফটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

বগুড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, লাশ নিয়ে সড়ক অবরোধ

সিরাজগঞ্জের চৌহালীতে সরকারি রাস্তা দখল করে বাঁশের বেড়া দেয়ার অভিযোগ

‘আব্বাস ভাইয়ের কিছু হলে এর দায় নাসীরুদ্দীন পাটওয়ারীর’

ভাড়া ১০০ টাকা বেশি নেওয়ায় জরিমানা গুনলেন ১০ হাজার টাকা

বগুড়ার নন্দীগ্রামে বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন ও জরিমানা