সিরাজগঞ্জে মহা সড়কের পাশে হাট হওয়ায় দুর্ভোগ বেড়েছে
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের বিভিন্ন মহা সড়কের পাশে পশুর হাটে গাড়ি পার্কিংয়ের কোন ব্যবস্থা না থাকায় যাত্রী ও পথচারীদের দুর্ভোগ বেড়েছে। মহা সড়কের পাশে শাহজাদপুরের তালগাছী, উল্লাপাড়ার বোয়ালীয়া. সিরাজগঞ্জ কাজিপুর মহাসড়কের রতনকান্দি, ছোনগাছা, রায়গঞ্জের চান্দাইকোনা, বেলকুচির শমেশ পুর, সোহাগপুর হাট দীর্ঘদিনে গড়ে উঠেছে। হাটের দিনে মহাসড়কে দাপটের সাথে চলছে শত শত নছিমন, করিমন, ভটভটিসহ বিভিন্ন তিন চাকার যানবাহন।
এসব পশু পরিবহণের গাড়িগুলো উল্টোপথে চলে এবং যত্রতত্র দাঁড়িয়ে থাকে। এর ফলে তীব্র যানজট ও প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। নির্ধারিত পার্কিং ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে এসব যানবাহন মহাসড়ক দখল করে রাখে। যা সভাবিক চলাচলের বড় বাধা।
মহাসড়কে চলাচলকারী পথচারীরা অভিযোগ করে বলেন, বছরের পর বছর এসমস্যা চলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোন পার্কিং ব্যবস্থার উদ্যোগ নেয়া হয়নি। ফলে মহাসড়কে দিন দিন বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সচেতন মহলের মতে, অবিলম্বে পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা না হলে এবং মহাসড়কে অবৈধ যানচলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। মানুষের জীবন যেন অবৈধ যানবাহনের দখলে চলে যাচ্ছে। এমন বাস্তবতা থেকে বেড় হয়ে আসার সময়ই এখনই।
বগুড়া থেকে ঢাকাগামী ট্রাকচালক শফি ড্রাইভার বলেন, চান্দাইকোনা হাটের পাশে সারিবদ্ধভাবে গাড়ি পার্ক করে রাখা হয় এত যানজটের সৃষ্টি হয়। অন্য দিকে হাটে আসা ব্যবসায়ীসহ ক্রেতা বিক্রেতারা রোড ডিভাইডার টপকে ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হয়।
আরও পড়ুনউল্লাপাড়ার বোয়ালিয়া এলাকার মো: ছাইদুল ইসলাম বলেন, পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা না থাকায় এই অবস্থা। তাছাড়া বেশি গাড়ি হলে অনেক চালক নির্দেশনা না মেনে মহাসড়কে পার্কিং করেন যে কারণে অনেক সময় সড়কে যানজটের সৃষ্টি হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, বিষয়টি আমাদের নজরে আছে। হাট কমিটির সাথে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জেলায় মহাসড়কের পাশে অনেক গুলো হাট রয়েছে।
যা সরকারের নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়। হাটের নির্ধারিত দিনে এর কার্যক্রম যাতে সড়কে আসতে না পারে এবং যানবাহন যাতে বাধার সৃষ্টি না হয় অথবা এর কারণে যাতে দুর্ঘটনা না হয় সে জন্য হাট চলাকালীন সময়ে সার্বক্ষণিক তদারকি করার জন্য হাট কমিটির প্রতি সরকারি নির্দেশনা দেয়া হয়েছে।
মন্তব্য করুন





_medium_1774694957.jpg)
_medium_1774693479.jpg)
