ভিডিও শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মার্চ, ২০২৬, ১১:০১ দুপুর

প্রথমবারের মতো বৈঠকে বসছে সংসদীয় কমিটি ও সরকারি দল

প্রথমবারের মতো বৈঠকে বসছে সংসদীয় কমিটি ও সরকারি দল, ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদীয় কমিটির প্রথম বৈঠক আজ শনিবার (২৮ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিন বিকেলে ক্ষমতাসীন দলের সংসদীয় সভাও আহ্বান করা হয়েছে।জাতীয় সংসদ সচিবালয়ের এই তথ্য নিশ্চিত করেছে।

সংসদ সচিবালয় জানায়, শনিবার বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের লেভেল-২-এ অবস্থিত কেবিনেট কক্ষে সংসদীয় কমিটির এ গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে। সংসদ পরিচালনায় নীতিনির্ধারণী এই কমিটির সভাপতি মনোনীত হয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আরও পড়ুন

এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলের নেতা শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস উদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, আসাদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম, নওশাদ জামির।এদিকে, একই দিন (শনিবার) বিকেল ৪টায় জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা আহ্বান করা হয়েছে। সংসদ ভবনের সরকারি দলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সংসদীয় কার্যপ্রণালী ও সমসাময়িক রাজনৈতিক বিষয়ে এই সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবারের মতো বৈঠকে বসছে সংসদীয় কমিটি ও সরকারি দল

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেফতার 

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম 

নির্বাচনে ‘এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, আল্লাহর দরবারে মামলা দিয়েছি: গোলাম পরওয়ার

যে কারণে নেতানিয়াহুকে তিরস্কার করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট

যুদ্ধ বন্ধে চাপে ডোনাল্ড ট্রাম্প, ইরান নিয়ে ভয়ে আছেন মিত্ররা