ভিডিও শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ মার্চ, ২০২৬, ০৫:২৭ বিকাল

গাজীপুরে ময়লার স্তূপে মিলল মানব কঙ্কাল

গাজীপুরে ময়লার স্তূপে মিলল মানব কঙ্কাল

গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন কামারজুড়ি এলাকা থেকে মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় একটি ময়লার স্তূপ থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

গাছা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, কামারজুড়ি এলাকায় ময়লা আবর্জনার স্তুপের পাশে মানুষের একটি কঙ্কাল দেখতে পায় স্থানীয়রা। পরে তারা থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় সনাক্ত করা যায়নি।

আরও পড়ুন

তিনি আরও বলেন, কঙ্কালটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন আগেই তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচলে রাতে জবাই করা ঘোড়ার মাংস দিনে গরু বলে বিক্রি, ১১ ঘোড়া উদ্ধার

গাজীপুরে ময়লার স্তূপে মিলল মানব কঙ্কাল

সবার আগে ৭১, এর পরে সবকিছু: স্বরাষ্ট্রমন্ত্রী

রূপগঞ্জে গরু বলে ঘোড়ার মাংস বিক্রি, জবাই করা ৯ ঘোড়া উদ্ধার

জ্বালানির দাম বাড়ায় ফিলিপাইনে বিক্ষোভ

জাফলংয়ে পানিতে ডুবে শিশু পর্যটকের মৃত্যু