রাঙামাটিতে বাস উল্টে আহত ২০, হাসপাতালে ভর্তি ১০
রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ২০ জন আহত হয়েছে। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে দশজনকে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
যাত্রীবাহী বাসটি রাঙামাটির নানিয়ারচর থেকে চট্টগ্রাম যাচ্ছিল। রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সাপছড়ি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে আহতদের চিকিৎসা দেওয়া হয়।
আহত যাত্রীরা জানান, ঈদের ছুটি শেষে সকালে নানিয়ারচর উপজেলা থেকে একটি রিজার্ভ বাস যোগে চট্টগ্রাম যাচ্ছিলেন। বাসটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায় এবং পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগার কারণে বাসটি উল্টে যায়।
আরও পড়ুনরাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শওকত আকবর খান বলেন, ‘দুর্ঘটনায় ১৯ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে ভর্তি করা হয়েছে, ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘কাউখালী উপজেলার অন্তর্ভুক্ত রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া কলাবাগান নামক জায়গায় একটি যাত্রীবাহী বাস ব্রেকফেল হয়ে উল্টে যায়। পরে পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে এই ঘটনায় কেউ মারা যায়নি। চালক ও হেলপার আহত হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1774517291.jpg)



_medium_1774464518.jpg)



