ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ মার্চ, ২০২৬, ১২:১২ দুপুর

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে বিস্ফোরণ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ খবর জানিয়েছে এএফপি।সোমবার (২৩ মার্চ) সংঘটিত এই বিস্ফোরণ ঘটে মার্কিন তেল-গ্যাস কোম্পানি ভালেরোর মালিকানাধীন একটি শোধনাগারে। বিস্ফোরণের পরপরই পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষের জরুরি বিভাগ থেকে সতর্কবার্তা জারি করে শোধনাগারের আশপাশের সব বাসিন্দাকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়।

এক বিবৃতিতে ভালেরো জানিয়েছে, বিস্ফোরণের পর তাদের সব কর্মীর খোঁজ পাওয়া গেছে এবং কেউ নিখোঁজ নেই। কর্মীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে শোধনাগারটিতে বিশাল আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দে আশপাশের অনেক বাড়ির জানালার কাচ ভেঙে যায়।

আরও পড়ুন

উল্লেখ্য, পোর্ট আর্থার শহরটি হিউস্টন থেকে প্রায় ৯০ মাইল পূর্বে অবস্থিত। ভালেরোর তথ্য অনুযায়ী, শোধনাগারটিতে প্রায় ৮০০ কর্মী কাজ করেন এবং প্রতিদিন প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধন করা হয়। এখানে গ্যাসোলিন, ডিজেল ও জেট ফুয়েলও উৎপাদন করা হয়।

তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি এবং এ বিষয়ে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে বিস্ফোরণ

মাসুদকে গ্রেপ্তার সরকারের ভালো সূচনা: ফারুকী

জাতীয় পতাকা বিধি যথাযথভাবে পালনের নির্দেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ

ফুয়েল সংকটে থমকে বাস চলাচল, ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফিরতে দুর্ভোগে উত্তরবঙ্গের ঢাবি শিক্ষার্থীরা

তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে