ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ মার্চ, ২০২৬, ১০:০৫ দুপুর

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে।

আজ শনিবার (২১ মার্চ) সকাল আটটায় প্রথম জামাত শুরু হয়। এতে ইমামতি করবেন মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক আল কাদেরী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এই ঈদ জামাতগুলো অনুষ্ঠিত হয়।

প্রথম জামাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান, সাঈদ আল নোমান, এরশাদ উল্লাহ,, নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসহ রাজনৈতিক দলের নেতাদের অংশ নিতে দেখা গেছে।

আরও পড়ুন

এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টা ৩০ মিনিটে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম জিমনেসিয়াম মাঠে আরও একটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ছাড়া নগরের লালদীঘির পাড়ে চসিক শাহি জামে মসজিদে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আরও কয়েকটি স্থানে জামাতের আয়োজন করা হয়। এর মধ্যে রয়েছে হজরত শেখ ফরিদ (রহ.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকার জামে মসজিদ, চকবাজার চসিক জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী আবাসিক এলাকার জামে মসজিদ, আরেফিননগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

কানায় কানায় পূর্ণ শোলাকিয়া ঈদগাহ

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

রাজধানীর মনিপুরে ঈদের নামাজ পড়লেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে মুসল্লির ঢল

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে