ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ মার্চ, ২০২৬, ০১:৫৮ দুপুর

শপিংয়ের ক্ষেত্রে আমি যথেষ্ট বেরসিক : আসিফ আকবর

শপিংয়ের ক্ষেত্রে আমি যথেষ্ট বেরসিক : আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে আসিফ আকবর পরিচিতি পান। শুধুই পরিচিতি নয়, প্রথম অ্যালবাম দিয়ে দেশব্যাপী আলোড়ন তৈরি করেন তিনি। এরপর ভক্ত-অনুরাগীদের অসংখ্য গান উপহার দিয়েছেন। দর্শকমহল থেকে পেয়েছেন ভালোবাসা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন তিনি।

এবার এক পোস্টে আসিফ আকবর লিখেছেন, ‘গিফট পাওয়ার ক্ষেত্রে আমি খুব লাকি। ছোটবেলায় ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে ভূপাতিত হয়েও নতুন জীবন পেয়েছি। এই কারণে পরিবারের সবার সফট কর্নার আছে আমার প্রতি। আমাদের পরিবারের ব্যাপ্তি মাশাআল্লাহ, প্রত্যেক সদস্যের কাছেই আমার জন্য ভালোবাসা আলাদা আলাদা। এখানে বদমেজাজ বা একরোখা স্বভাব তাদের বিবেচ্য বিষয় নয়।’

শপিংয়ের ক্ষেত্রে আমি যথেষ্ট বেরসিক উল্লেখ করে তিনি বলেন, ‘গানে ক্যারিয়ার হওয়ার পর পরিস্থিতি আরও বদলে গেল। শপিংয়ে যাওয়ার অভ্যাস আমার নাই। যে কারণে নিজের কিংবা পরিবারের অন্য কারও জন্য কিছুই কেনা সম্ভব হয় না। তবে বিদেশে সময় পেলে একটু শপিং হয়। দামি জিনিসের প্রতি আকর্ষণ নাই, কাজ চললেই হ্যাপি। শপিংয়ের ক্ষেত্রে আমি যথেষ্ট বেরসিক।’

‘সাউন্ডটেক চিফ সুলতান মাহমুদ বাবুল ভাই বিগত ২৫ বছর ধরে প্রতি ঈদে আমার পরিবারকে গিফট দিতে ভুলেন না। ধ্রুব মিউজিক স্টেশনের ধ্রুব গুহ দাদা আর বাংলাঢোলের এনামুল হকের উপহার পাই রুটিনমাফিক। আমার মামণি ফাতেমা প্রিসিলা নিউ ইয়র্ক থেকে আইফোন পাঠায়, আর চিন্তা কিসের! প্রিসিলার বাবা ডাক্তার আতিক আমার বন্ধু, রোগশোক সব তিনিই দেখভাল করেন।’

আরও পড়ুন

শেষে লিখেছেন, ‘বন্ধুবান্ধব, ভাইবোন, ফ্যানস, প্রেমিকা এবং শুভাকাঙ্ক্ষীদের গিফটেই আমি স্বয়ংসম্পূর্ণ। সঙ্গে চলা নেটিজেনদের মন্তব্য আমি নাকি একটা জীবন ফাওয়ের ওপর কাটায় দিলাম! উপহারে নেই বিষ, নেই হিংসা, আছে শুধু ভালোবাসা। এজন্য সব দাওয়াতে আমি চলে যাই উপহার হিসেবে, মার্কেটে গিয়ে গিফট কিনতে পারি না তাই নিজেই গিফট হয়ে যাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ঈদ মোবারক। ভালোবাসা অবিরাম। ছবিতে প্রিসিলা মামণির সাথে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একসঙ্গে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

শপিংয়ের ক্ষেত্রে আমি যথেষ্ট বেরসিক : আসিফ আকবর

শহীদ মিনারে রাকিব হত্যা, পিস্তলসহ গ্রেপ্তার ৫

২ ট্রেনের শিডিউল বিপর্যয়, পরিবেশ কিছুটা নষ্ট হয়েছে : রেলপথ প্রতিমন্ত্রী

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীবাহী লঞ্চ-তেলবাহী জাহাজের সংঘর্ষ, আহত ১০

রামুতে চাহিদামতো তেল না পেয়ে অস্ত্র উঁচিয়ে তাণ্ডব, ইটভাটার মালিক আটক