ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ মার্চ, ২০২৬, ১১:৫৫ দুপুর

মহাখালীতে বাস সংকট, ঘরমুখো যাত্রীদের দীর্ঘ লাইন

মহাখালীতে বাস সংকট, ঘরমুখো যাত্রীদের দীর্ঘ লাইন

পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটি শুরুর প্রথম দিন থেকেই রাজধানী ছাড়ার হিড়িক পড়েছে। প্রতিদিনই বাস টার্মিনালগুলোতে সকাল থেকে যাত্রীদের ভিড় দেখা যায়। 

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছেড়ে যাচ্ছেন ঘরমুখো মানুষ। এমন অবস্থায় কাউন্টারে বাস নেই, টিকিটও নেই। অথচ ঈদে ঘরে ফেরা যাত্রীদের দীর্ঘ লাইন।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দেখা যায় এমন চিত্র।

যাত্রীরা অভিযোগ করছে দুই একটা বাস ছেড়ে যাচ্ছে তাতেও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। ৪৫০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৬০০ টাকা। এ ছাড়া বাড়তি ভাড়া দিতে চাইলেও টিকিট পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন

কয়েকজন যাত্রী অভিযোগ করেন, ট্রান্সপোর্টের টিকিট বিক্রির লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না টিকিট। তারপরও টিকিটের জন্য অপেক্ষা করছেন তারা। এই ঘোগান্তি কখন শেষ হবে? এমন প্রশ্ন রাখেন যাত্রীরা।

এদিকে বাড়তি ভাড়া নেয়ার কথা অস্বীকার করেন কাউন্টারের লোকজন। তারা জানান, বাস সংকটের কারণেই যাত্রীদের এমন ভোগান্তি হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ