ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ মার্চ, ২০২৬, ০৩:৪৭ দুপুর

চ্যাম্পিয়ন্স লিগ থেকে লজ্জাজনক বিদায় চেলসির

চ্যাম্পিয়ন্স লিগ থেকে লজ্জাজনক বিদায় চেলসির, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে লজ্জাজনক বিদায় নিয়েছে চেলসি। মঙ্গলবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ৩—০ গোলের জয়ে পিএসজি দুই লেগ মিলিয়ে ৮—২ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

ম্যাচের মাত্র ৬ মিনিটে বড় ভুল করেন ডিফেন্ডার মামাদু সার। তার ভুলে বল পেয়ে সহজেই গোল করেন খভিচা কভারাতসখেলিয়া, যা ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেয়। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। বক্সের বাইরে থেকে অসাধারণ ভলিতে গোল করে চেলসির রক্ষণভাগের দুর্বলতা স্পষ্ট করে দেন তিনি। চেলসির মিডফিল্ডার মইসেস কাইসেদো বারবার বল হারান, আর ডিফেন্সে ট্রেভো চালোবাহ মার্কিংয়ে ব্যর্থ হন। ফলে ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা।

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ১৯ বছর বয়সী সেনি মায়ুলু পিএসজির তৃতীয় গোল করেন, যা চেলসির জন্য অপমানজনক পরাজয় নিশ্চিত করে। পিএসজির গোলরক্ষক মাতভেই সাফোনভ একাধিক দারুণ সেভ করে চেলসির সম্ভাব্য গোল ঠেকিয়ে দেন। কোল পালমার ও জোয়াও পেদ্রোর প্রচেষ্টা ব্যর্থ করেন তিনি। ইনজুরির কারণে রিস জেমস ও মালো গুস্তোকে না পাওয়ায় চেলসির রক্ষণভাগ আরও দুর্বল হয়ে পড়ে। ম্যাচের শেষ দিকে সমর্থকরাও হতাশ হয়ে স্টেডিয়াম ছাড়তে শুরু করেন। এটি চেলসির ইউরোপীয় প্রতিযোগিতায় ছয় বছরের মধ্যে সবচেয়ে বড় হার। এর আগে ২০২০ সালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৭—১ ব্যবধানে হেরেছিল দলটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ