ভিডিও মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৬, ১১:০৩ রাত

যারা জনগণের সাথে খারাপ ব্যবহার করবে তারা বিএনপিতে থাকতে পারবে না : মোস্তাফিজুর রহমান এমপি

যারা জনগণের সাথে খারাপ ব্যবহার করবে তারা বিএনপিতে থাকতে পারবে না : মোস্তাফিজুর রহমান এমপি

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ-১ (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, যারা টাকার বিনিময়ে কার্ড বিতরণ করবে তারা বিএনপিতে থাকতে পারবে না, তাদের বিএনপি থেকে বহিষ্কার করা হবে। গতকাল সোমবার নওগাঁর পোরশা উপজেলা বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, জনগণের জন্য যা যা লাগবে আপনারা আমাকে বলবেন, আমি ব্যবস্থা করে দেব। পোরশা ও সাপাহার উপজেলা আমের জন্য বিখ্যাত। এ দুই উপজেলায় আমভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তোলার আশা ব্যক্ত করেন তিনি এবং সেই সাথে এই এলাকায় আমের জন্য হিমাগার তৈরির পরিকল্পনার কথাও জানান।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সদস্য তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম।

আরও পড়ুন

এসময় উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা জনগণের সাথে খারাপ ব্যবহার করবে তারা বিএনপিতে থাকতে পারবে না : মোস্তাফিজুর রহমান এমপি

দিনাজপুরের কাহারোলে শেষ মুহূর্তে পাদুকার দোকানে ভিড়

রমজানের শেষ মুহূর্তে কেনাকাটা করতে ঢাকা নিউ মার্কেটে উপচেপড়া ভিড়

চাঁপাইনবাবগঞ্জে শিল্পী বেগম নামের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম প্রধানের পদত্যাগ

ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক