টাঙ্গাইলে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার সেনবাড়ী এলাকার সিএনজিচালক আকবর আলী (৫৫), জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাউসি বাঙ্গালিপাড়া এলাকার ওমর ফারুক (৫০) এবং একই উপজেলার কামরাবাদ এলাকার খোকন মিয়া (৪৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ধনবাড়ী থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সঙ্গে জামালপুর থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক আকবর আলী নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর দুই যাত্রীকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই চালক বাস নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
আরও পড়ুনধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নিহত তিনজনের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। ধনবাড়ী থানা-পুলিশের উপস্থিতিতে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ও বাসচালকের অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং বাসটি শনাক্তে কাজ করছে পুলিশ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1773755231.jpg)



_medium_1773753666.jpg)
_medium_1773753022.jpg)
