ভিডিও মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৬, ০১:২৪ দুপুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায়, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক জামাতের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ  মসজিদুল জামি’আ —তে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত সকাল ৮:০০টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম ও খতীব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ। দ্বিতীয় জামাত সকাল ৯:০০টায় অনুষ্ঠিত হবে এবং এতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র মোয়াজ্জিন এম এ জলিল।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও খোলা স্থানেও ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। সলিমুল্লাহ মুসলিম হল জামে মসজিদে সকাল ৮:০০টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের লনে সকাল ৮:০০টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে একই সময়ে (সকাল ৮:০০টা) ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে ঈদের নামাজ আদায়ের জন্য আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায়

রাশেদ খানকে নিয়ে যা বললেন নুর

জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির 

ট্রাম্পের কথা শুনবে না ন্যাটো

শবে কদরে হাসপাতালে হামলা করে পাকিস্তান ‘ইসরাইলের মতো’ কাজ করেছে

লালমনিরহাটে ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩