ভিডিও সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ মার্চ, ২০২৬, ১১:০৯ রাত

সিরাজগঞ্জের শাহজাদপুরে আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জের শাহজাদপুরে আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ব্যস্ততম সড়ক সিএনজি বাসস্ট্যান্ডের সামনে আগুনে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ সোমবার (১৬ মার্চ) ভোরে থানারঘাট এলাকার সিএনজি বাসস্ট্যান্ডের সামনে দুর্ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, আজ সোমবার (১৬ মার্চ) ভোরে হঠাৎ দোকোনে আগুন ধরে যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়লে ফজলুর ওষুধের দোকান, কৃষ্ণ সুত্রধরের ফার্নিচারের দোকান, রমজান আলীর মুদির দোকান, সবুজ আলীর মেশিনারিজের দোকান ও চায়ের দোকান সম্পূর্ন ভস্মিভূত হয়ে যায়। আগুনে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকানিরা।

এদিকে ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ পারভেজ আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে পাঁচটি দোকান পুড়ে গেছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই

ঈদ উপলক্ষে রহনপুর রেলবন্দর টানা ৮ দিন বন্ধ

চাঁপাইনবাবগঞ্জে কারেন্ট জাল দিয়ে পাখি হত্যা, ২৫ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে চাহিদা মত ডিজেল না পাওয়ায় ফসলের উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় কৃষক

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

পাবনার সাঁথিয়ায় ঈদ উপলক্ষে ঘর উপহার পেলেন নির্যাতিত মা কাঞ্চন মালা