ভিডিও সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ মার্চ, ২০২৬, ০৭:২৩ বিকাল

রংপুর ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় 

রংপুর ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় 

রংপুর জেলা প্রতিনিধি: রংপুর কালেক্টরেট ঈদগাহে জেলার প্রধান ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। ঈদ উল ফিতরের প্রধান জামাত উপলক্ষে ইতোমধ্যে জেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। রংপুর কালেক্টরেট ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজ সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. বায়েজীদ হোসাইন।

ঈদের দিন আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে ঈদ উল ফিতরের প্রধান জামাত রংপুর জেলা মডেল মসজিদে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

প্রধান জামাতের সময়ের সাথে সংগতি রেখে জেলার অন্যান্য ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ঈদ উপলক্ষে হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার এবং এতিমখানাসমূহে উন্নতমানের খাবার পরিবেশন ও সময়মত খাবার সরবরাহ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় 

বগুড়ায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করল জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সদস্যরা

অগ্নিঝরা মার্চ : আলোচনার নামে ইয়াহিয়ার প্রহসন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম

দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে সাবেক ইউপি চেয়ারম্যানের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, আটক ২