ভিডিও রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ মার্চ, ২০২৬, ০৭:০৭ বিকাল

লোহাগাড়ায় পাহাড় খেকোদের হামলার শিকার প্রতিবাদী সাজিল

লোহাগাড়ায় পাহাড় খেকোদের হামলার শিকার প্রতিবাদী সাজিল

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন। আহত সাইদুর রহমান সাজিল (৩৯) লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ডেপুটি পাড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।


শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি মুন্সেফ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, আহত সাইদুর রহমান সাজিলসহ স্থানীয়রা শনিবার বিকেলে চুনতী বাগান পাড়া এলাকায় পাহাড় কাটার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেন। এই মানববন্ধনের কারণে পাহাড় কাটায় জড়িত দুর্বৃত্তরা সাইদুর রহমান সাজিল ও অন্যান্য প্রতিবাদকারীদের ওপর চরম ক্ষিপ্ত হয়। রাতে সাইদুর রহমান সাজিল স্থানীয় একটি ক্লাব থেকে বের হয়ে মোবাইল ফোনে কথা বলার সময় কয়েকজন দুর্বৃত্ত অস্ত্র ঠেকিয়ে তাকে চারপাশ থেকে ঘিরে ধরে। একপর্যায়ে দুর্বৃত্তরা সাইদুর রহমান সাজিলের মাথায় ও পায়ে কিরিচ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে।


পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরও পড়ুন


লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মিল্লাত-উন-নাহার আইরিন জানান, রাতে আহত ওই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তিনি মাথা ও পায়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।


সার্বিক বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, তারা এই হামলার বিষয়টি সম্পর্কে ইতিমধ্যে জেনেছেন। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় পাহাড় খেকোদের হামলার শিকার প্রতিবাদী সাজিল

‘রাক্ষস’-এ নায়ক সিয়াম, খলনায়কও সিয়াম

চাঁদপুরে সিলিন্ডার বিস্ফোরণে টহল পুলিশের গাড়িতে আগুন

নান্দাইলে দুই হাজার কেজি ভিজিএফ চাল জব্দ

মাদারীপুরে গৃহবধূ সাথী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

দিনাজপুরের চিরিরবন্দরে ২ মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড