ভিডিও রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ মার্চ, ২০২৬, ১২:৪৯ দুপুর

সংসদে ‘মাননীয় স্পিকার’ পরিবর্তে ‘মাই লর্ড’ বলেছিলেন প্রতিমন্ত্রী শারমিন পুতুল

সংসদে ‘মাননীয় স্পিকার’ পরিবর্তে ‘মাই লর্ড’ বলেছিলেন প্রতিমন্ত্রী শারমিন পুতুল, ছবি: সংগৃহীত।

জাতীয় সংসদে আজ দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে স্পিকার খুঁজছিলেন সমাজকল্যাণ ও নারীবিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেনকে। উনি অনুপস্থিত। দাঁড়ালেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। প্রথম প্রশ্নের উত্তরে সম্বোধন করতে গিয়ে ‘মাননীয় স্পিকার’—এর জায়গায় দু—একবার বলে ফেলেন ‘মাই লর্ড’।

সম্পূরক উত্তর দিতে দাঁড়িয়ে বললেন, ওকালতি করি, অভ্যাস বশত ‘মাই লর্ড’ বলে ফেলেছি। এ জন্য দুঃখিত। কিন্তু মূল প্রশ্ন ও চারটি সম্পূরক প্রশ্নের উত্তর দিলেন খুবই প্রাণবন্তভাবে, একবারও মনে হয়নি বয়সে একেবারে নবীন, প্রথমবার এমপি ও প্রতিমন্ত্রী হয়ে তিনি উত্তর দিচ্ছেন।সাবলীলভাবে সব প্রশ্ন ও সম্পূরক প্রশ্নের উত্তর দেন। প্রথম সম্পূরক প্রশ্ন করার সুযোগ পান সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক, দ্বিতীয় সুযোগ পান জামায়াতের চট্টগ্রামের শাহজাহান চৌধুরী। তৃতীয় সম্পূরকের সুযোগ পান জামায়াতের সাতক্ষীরার গাজী নজরুল ইসলাম। চতুর্থ সম্পূরকের সুযোগ পান জামায়াতেরই আরেক এমপি নড়াইলে—২ এর মো. আতাউর রহমান।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে ‘মাননীয় স্পিকার’ পরিবর্তে ‘মাই লর্ড’ বলেছিলেন প্রতিমন্ত্রী শারমিন পুতুল

জুলাই ইস্যুতে বিরোধীদলীয় নেতাকে— থামিয়ে স্পিকার বললেন, ‘সময় পাবেন’

মির্জা আব্বাসকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা ছেড়েছে

৯ বোর্ডে একই প্রশ্নে পরীক্ষার চিন্তা, পাস কমলেও মান বাড়াতে চায় সরকার

পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জ্বালানি তেলে রেশনিং তুলে নেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের