মাগুরায় গাছের ডাল ভেঙ্গে পড়ে মোটরসাইকেলের ২ আরোহী নিহত
মাগুরা সদর উপজেলার কেষ্টপুর নামকস্থানে মাথার উপর গাছের ডাল ভেঙ্গে প্রাপ্ত দত্ত (২৬) ও মাহফুজ (২৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
গতকাল শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের মাগুরা সদর উপজেলার কেষ্টপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রাপ্ত দত্ত মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের ভজন দত্তের ছেলে এবং মাহফুজ একই শ্রীপুর উপজেরার ঘাসিয়াড়া গ্রামের দিপুল মোল্লাার ছেলে।
মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকনুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুনএলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার শ্রীপুরের নাকোল থেকে মোটসাইকেলে করে মাগুরায় আসার পথে হাঠৎ বাতাস শুরু হলে একটি গাছের ডাল মোটরসাইকেলের ওপর ভেঙ্গে পড়লে মোটরসাইকেল আরোহী প্রাপ্ত ও মাহফুজ গুরুতর আহত হয়। তাদের দুইজনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাপ্ত দত্তকে মৃত ঘোষণা করেন। অপর আহত মাহফুজকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ফরিদপুরের কানাইপুর নামকস্থানে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের অস্থায়ী মর্গে পাঠানো হয়েছে।
মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকনুজ্জামান জানান, মোটসাইকেলের ওপর গাছের ডাল ভেঙ্গে পড়লে দুইজন নিহত হয়েছে। একজন ঘটনাস্থলে অপরজন ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে মারা যায।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1773480074.jpg)


