ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৩ মার্চ, ২০২৬, ১০:৫৭ রাত

বগুড়ার মানুষ শহীদ জিয়াকে ভালোবাসে বলেই ১৭ বছর বঞ্চিত হতে হয়েছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বগুড়ার মানুষ শহীদ জিয়াকে ভালোবাসে বলেই ১৭ বছর বঞ্চিত হতে হয়েছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকারের বয়স এক মাস না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে জনগণের স্বপ্ন পূরণে ঝাঁপিয়ে পড়েছেন। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছেন। ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়েছে। ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়া শুরু হচ্ছে। কৃষি কার্ড প্রদান কাজ চলছে।

এই এক মাস যে কাজ হয়েছে তা দেখে জনগণ বুঝতে সক্ষম হয়েছে এই সরকার কী করবে। তিনি বলেন, সাংবাদিক কল্যাণ স্ট্রাস্ট আরও কল্যাণকর করার চেষ্টা করা হবে। তিনি আজ শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১ টায় বগুড়ার করতোয়া কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক রাজশাহী বিভাগের ৭ জেলার সাংবাদিকদের মাঝে আর্থিক অনুদান ও সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আবদুল বাছির (বাছির জামাল) এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি গনেশ দাস, বক্তব্য রাখেন, বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ প্রমুখ।

সাংবাদিক ইউনিয়ন বগুড়া আয়োজিত এই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আরও বলেন, আধুনিক সভ্যতায় গণমাধ্যম অন্যতম অনুষঙ্গ। গণমাধ্যম ছাড়া রাষ্ট্র ও সমাজ অন্ধকারে নিপতিত থাকবে। গণমাধ্যমের স্বাধীনতা কোন করুনার বিষয় নয়; অনিবার্য দায়িত্ব। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা আমাদের কাজ। গনমাধ্যমকে সময়োপযোগী করে ঢেলে সাজাতে হবে।

আমাদেরকে অপতথ্যের হাত থেকে গণমাধ্যমকে রক্ষা করতে হবে। আর প্রযুক্তির উপর ভর করেই তা করতে হবে। তিনি বলেন বগুড়ার মানুষ শহীদ জিয়াকে ভালোবাসে বলেই ১৭ বছর বঞ্চিত হতে হয়েছে। বগুড়াবাসী যে বিষয়ে বঞ্চিত হয়েছে তা সব ফিরিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

তিনি বলেন বগুড়ায় প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতিধন্য বগুড়া টিভি সেন্টার স্থাপন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও কাহালুর বেতার কেন্দ্র যাতে চালু করা সম্ভব হয় সে বিষয়ে দেখা হবে। মন্ত্রী বগুড়া প্রেসক্লাব সম্পর্কে বলেন প্রেস ক্লাবের ভবন পরিপূর্ণ করতে মন্ত্রী হিসেবে দায়িত্ব নিলাম। প্রধানমন্ত্রীর কাছে  পূনাঙ্গ প্রেস ক্লাব পাবেন ইনশাল্লাহ।

তিনি বলেন সব কিছুতে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জবাবদিহিতা থাকলে আওয়ামীলীগকে পালাতে হতো না। জবাবদিহিতার সংস্কৃতি চালু করা হবে ইনশাআল্লাহ। তিনি বলেন ভবিষ্যত প্রজন্মকে মূল্যবোধ জাগ্রত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বলেন, তারেক রহমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালে বগুড়া প্রেস ক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। এখন তিনি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর হাত ধরে প্রেস ক্লাবের কাজ শেষ হবে এবং উদ্বোধন হবে। ইনশাল্লাহ।

তিনি বলেন বগুড়া সিটি কর্পোরেশন হলে বগুড়ার উন্নয়ন হবে। অনুষ্ঠান শেষে মন্ত্রী বগুড়া প্রেসক্লাবে আসেন এবং উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবনও পরিদর্শন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার মানুষ শহীদ জিয়াকে ভালোবাসে বলেই ১৭ বছর বঞ্চিত হতে হয়েছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বগুড়ার সারিয়াকান্দিতে ইউটিউব দেখে সরিষার আবাদ, সাড়া ফেলেছে এলাকায়

প্রধানমন্ত্রী ইতোমধ্যে পুরো দেশের দৃশ্যপট তিনি বদলে দিয়েছেন : বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার গাবতলীতে কলা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে হামলায় ঘটনায় গ্রেফতার ১

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী