ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৩ মার্চ, ২০২৬, ১০:০১ রাত

রংপুরের গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন কিশোরের মৃত্যু

রংপুরের গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন কিশোরের মৃত্যু

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় রাহুল (১৫) নামে মানসিক ভারসাম্যহীন এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার গঙ্গাচড়া বাজারের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। রাহুল উপজেলার ভুটকা এলাকার মান্নান মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, রংপুর থেকে গঙ্গাচড়া থানা মোড়গামী একটি ট্রাক গঙ্গাচড়া বাজারের জিগাতলা এলাকায় পৌঁছালে রাহুল ট্রাকের পেছনে ঝুলে থাকে। একপর্যায়ে সে ট্রাক থেকে ছিটকে পড়ে গেলে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে মরদেহ থানায় নেওয়া হয়।

আরও পড়ুন

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের খানসামায় শত্রুতার করে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

রাজশাহীর দুর্গাপুরে অধিক মূল্যে তেল বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

রংপুরের গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন কিশোরের মৃত্যু

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে চলছে অস্ত্রোপচার

ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি টানা ১০ দিন বন্ধ

নওগাঁর রাণীনগরে প্রবাসীর স্ত্রী’র আত্মহত্যা