ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১২ মার্চ, ২০২৬, ০৬:৪৫ বিকাল

রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন দুই ব্যক্তির লাখ টাকা জরিমানা

রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন দুই ব্যক্তির লাখ টাকা জরিমানা

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের খুর্দ্দ বিলাইচন্ডী ও মধুরামপুর এলাকায় গোপনে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

তিনি জানান, অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মধুরামপুর সরকারপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম (৩৮) ও খুর্দ্দ বিলাইচন্ডী গ্রামের জহর উদ্দিনের ছেলে হুমায়ন কবিরকে (৪৬) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন আরও জানান, অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন দুই ব্যক্তির লাখ টাকা জরিমানা

খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়ক নিহত

সংসদে নিজামী, সাঈদী, কাদের মোল্লার জন্য শোকপ্রস্তাব

পতেঙ্গায় বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৫