ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ মার্চ, ২০২৬, ০৪:৪৪ দুপুর

ইরাকে ইতালির সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকে ইতালির সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইতালির একটি সামরিক ঘাঁটিতে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে বৃহস্পতিবার জানিয়েছে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বুধবার মধ্যরাতের কিছু সময় পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এ দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, এরবিলে আমাদের ঘাঁটিতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইতালীয় কর্মীদের মধ্যে কোনও হতাহত বা আহতের ঘটনা ঘটেনি। তারা সবাই ভালো আছেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই ঘটনার পর ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেত্তো ঊর্ধ্বতন সামরিক কমান্ডারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।এদিকে পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এক্স—এ পৃথক এক বার্তায় জানান, হামলার সময় ইতালীয় সামরিক কর্মীরা একটি বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন এবং তারা সবাই সুস্থ ও নিরাপদ আছেন।

আরও পড়ুন

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী, কুর্দি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে এরবিলে দেশটির প্রায় ৩০০ জন সেনা মোতায়েন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১২

নোয়াখালীতে যানবাহনে যৌথ তল্লাশি

চিরিরবন্দরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত

তেল নিতে গিয়ে বিশৃঙ্খলা, ঠাকুরগাঁওয়ে হানিফ ফিলিং স্টেশনে ভাঙচুর

ইরানে যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার গুঞ্জন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফিরেছে গতি, নেই যানজট